রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত
রংপুর শহরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কয়েকটি মামলার আসামি দুই ভাই নিহত হয়েছেন।
নিহত মানিক (৩২) ও সুমন (২৭) রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে।
তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান।
মেজর আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় র্যাব সদস্যরা মানিক ও সুমনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় র্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়।”
র্যাব সদস্যরা সেখানে দুটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র পেয়েছে বলে জানান তিনি।
মেজর আশরাফ বলেন, ‘দুই সন্ত্রাসীর’ ধারালো অস্ত্রের আঘাতে র্যাবে দায়িত্বরত উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট ইমরান আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
