২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীর আগারগাঁওয়ে মধ্যরাতে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন, যাকে ছিনতাইকারী বলছেন র‌্যাব কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 10:07 AM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বুধবার রাত আড়াইটার দিকে আগারগাঁও তালতলা মহিলা কলেজের পাশের রাস্তায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে র‌্যাব ২-এর অধিনায়ক এম মাসুদ রানা জানান।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব অধিনায়ক রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই রাস্তায় থাকা তাদের টহল দল কয়েকজন যুবককে থামতে বললে তারা না থেমে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে।

“টহলে থাকা র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে এবং পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যান।

গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।