২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন: ২ কর্মকর্তাকে শোকজ

বরিশাল সরকারি শিশু পরিবারে দুই শিশুর উপর নির্যাতনের ঘটনায় দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 12:00 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বুধবার রাতে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

দুই কর্মকর্তা হলেন- বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী ও সরকারি শিশু পরিবার বালিকার (উত্তর) উপ-তত্ত্বাবধায়ক ইসরাত আরা খানম।

গত ৪ জুলাই বরিশাল সরকারি শিশু পরিবার- বালিকায় (উত্তর) এ ঘটনা ঘটে।  অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা ওই নির্যাতনের তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ সোমবার রাতে ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

গাজী মো. সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  প্রাথমিক তদন্তে জানা গেছে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বিষয়টি অবগত ছিলেন। এরপরও তারা এ নিয়ে কোনো উদ্যোগ নেননি। তাই সমাজসেবা অধিদপ্তর তাদের শোকজ করেছে।

এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা সমাজসেবা অধিদপ্তর থেকে তার কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বুধবার সকালে এ ঘটনায় বরিশাল সরকারি শিশু পরিবারের কম্পাউন্ডার মো. দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়।

পাশাপাশি ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটিও হয়েছে।

পুরনো খবর:

শিশু নিপীড়ন: বরিশালের সেই কম্পাউন্ডার বরখাস্ত
এবার ‘শিশু পরিবার'-এ দুই শিশুকে পেটানোর ভিডিও