ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার বিকালে মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আজিজ।
এ ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আজাদ শেখ সাদ পরিবহনের চালক।
ইউএনও মো. আব্দুল আজিজ বলেন, দৌলতদিয়াগামী এস আলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী সাদ পরিবহনের সংর্ঘষে আজাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ।
