ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় সাতজন আহত হয়েছে।
দুটি দুরঘটনাই বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে বাসযাত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহম্মদ খলিল (৫০) নিহত হন।
আহত পাঁচ যাত্রীকে ফেনী সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে পিরোজপুর জেলার কলাখালি গ্রামের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ উল্যাহ (২৮), লক্ষ্মীপুর জেলার চরপার্বতী গ্রামের আবুল বশরের ছেলে মোহাম্মদ মজিদ (২১), নোয়াখালীর বসুরহাট পূর্ব চরএলাহী গ্রামের আবদুল খলিলের ছেলে মোহাম্মদ মিজান (২০) ও ফেনী শহরের গুদাম কোয়াটার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শহীদুল আলম (৩৩) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
