২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অজ্ঞাত পথচারীর লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় সড়ক থেকে অজ্ঞাত এক পথচারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গাড়ি চাপায় তিনি নিহত হন বলে মনে করছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 03:32 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলী কুমার পাড়া নামক স্থানে সড়কের উপর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গাীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে সড়কের মাঝখানে ছিন্নভিন্ন  অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।

লাশটি সকাল সাড়ে ১০টায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত এই পুরুষ আনুমানিক ৩৫ বছর বয়সী বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা জানান।