ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি প্রাইভেটকার থেকে পাঁচ হাজার ৬০০ ইয়াবাসহ দুই আরোহীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রামরাইল এলাকায় কুমিল্লা-সিলেট মহসাড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মঈনুর রহমান জানান।
আটকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া গ্রামের কামাল উদ্দিন (৩৪) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাখপুর গ্রামের সিদ্দিক মিয়া (৩৫)। এদের মধ্যে একজন প্রাইভেটকারের চালক।
ওসি মঈনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়ায় চালকসহ দুইজনকে আটক করা হয়।
ইয়াবার চালানটি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আনা হচ্ছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
