২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ৯

একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর সদর উপজেলায় একটি শুটিং স্পটে নিয়ে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:14 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

গ্রেপ্তাররা হলেন- বরিশালের আকবর হোসেন রাজিব ওরফে টাইগার রাজিব (২৮), নরসিংদীর আবুল কালাম আজাদ (৩০), চাঁদপুরের মো. আলম (২৮), চাঁপাইনবাবগঞ্জের ওমর ফারুক (২১), পাবনার রেন্টু (২০), বিনাইদহের জুম্মান (২৮), ময়মনসিংহের খলিল (২৯), কুমিল্লার হিমেল (২৫) ও নরসিংদীর শুভ (১৮)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম বলেন, সরিষা তেলের বিজ্ঞাপনের ভিডিওচিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রোববার বিকেলে এক নারীকে ঢাকা  থেকে নিয়ে আসে ওই নয় যুবক। পরে তারা গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের খতিব খামার বাড়ি শুটিং স্পটে ওঠেন।

“এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী শুটিং স্পটে একটি কক্ষে অবস্থানের সময় টাইগার রাজিব ও আজাদ তার কক্ষে ঢুকে ঘরের দরজা আটকে দেয় এবং অন্যরা বাইরে অবস্থান করতে থাকেন। পরে রাজিব ও আজাদ সেখানে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিয়ে কৌশলে তাদের হাত থেকে নিজেকে রক্ষার পর স্বজনদের মোবাইলে ঘটনাটি জানান।

পরে তার স্বজনরা ঘটনাটি পুলিশকে জানালে রোববার রাত ২টার দিকে পুলিশ ওই নারীকে উদ্ধার এবং নয় যুবককে আটক করে।

ওই তরুণী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই আজাহারুল।