২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি পেয়ে আইজি প্রিজনের জিডি

মোবাইলে হত্যার হুমকি পেয়ে রাজধানীর চকবাজার থানায় একটি জিডি করেছেন আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:05 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে একটি মোবাইল থেকে আইজি প্রিজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পরে রাতে তিনি নিজে থানায় এসে একটি জিডি করেছেন।

হুমকি দাতা মোবাইলে নিজের পরিচয় দেননি এবং জিডিতেও কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।