২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 01:10 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

নিহত জনি (২৩) রাউজানের চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাত ১১টার দিকে রাউজানের নোয়াপাড়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাউজানের ওসি প্রদীপ কুমার জানান।

তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক একটি সিএনজিচালিত

অটোরিকশাকে ধাক্কা দিলে জনিসহ কয়েকজন আহত হন।

তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের নায়েক জাহাঙ্গীর আলম জানান।

আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নায়েক জাহাঙ্গীর জানালেও তার নাম-পরিচয় বলতে পারেননি তিনি।