২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুল্লার আবেদনে শুনানি ২৬ জুলাই

আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর করা আবেদনের শুনানি হবে ২৬ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিমকোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার জাফরুল্লাহর আইনজীবী তৌফিক হোসেনের করা সময়ের আবেদনে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জাফরুল্লাহ চৌধুরী নিজেও এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। 

তৌফিক হোসেন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে শুনানি মুলতুবির আর্জি জানানো হয়েছিল।”

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাস্তি হিসাবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

ওই আদেশের বিরুদ্ধে জাফরুল্লাহ  সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গেলে বিচারক অর্থদণ্ডের আদেশের  কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

পুরনো খবর:

জাফরুল্লাহর জরিমানা স্থগিত