চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার আসমানখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত হালিমা বেগম (৫৫) ওই উপজেলার নান্দবার গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, হালিমা বেগম আলমসাধুতে করে ভালাইপুরে যাচ্ছিলেন। পথে আসমানখালী বাজারে বিপরীত দিক থেকে আসা আরেকটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হালিমা আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
