২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার সকালে উপজেলার ইন্দুরহাটের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত রুম্মান ফকির (৩৫) কাউখালী উপজেলার শীর্শা গ্রামের সত্তার ফকিরের ছেলে।

স্বরূপকাঠি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রুম্মান বাজারে যাচ্ছিলেন। ইন্দুরহাটের পঞ্চায়েত এলাকায় অন্য আরেকটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের মোটরসাইকেল।

এ সময় মোটরসাইকেল চালক পারভেজ ও যাত্রী রুম্মান আহত হয়। রুম্মানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।