২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:23 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

সোমবার ভোররাতে ওই ঘটনার পর অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের নুর ইসলাম (২৮) ও মাদারীপুরের টেকেরহাট বন্দরের কামাল উকিলকে (৩০) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাত ৪টার দিকে উপজেলার নয়াকান্দি-রাঘদী গ্রামের একটি পরিত্যক্ত ভবনে বসে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই জন গুলিবিদ্ধ হয় ।

“ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটিটি রামদা, কুড়াল ও একটি কার্টার এবং গুলিবিদ্ধ দুজনসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার বাকি চারজন হলেন- মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের মিঠু শেখ (২০), এনায়েত (২৮), শহীদ শেখ (২৪) ও  গোপালগঞ্জ সদরের সুকদেব বিশ্বাস (২০)।

গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।