বুড়িগঙ্গায় যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৩ বছর বয়সী নিহত ওই যুবকের পরনে ছিল নীল জিন্স প্যান্ট ও লাল, কালো, হলুদ ছাপা টি-শার্ট।
সোমবার দুপুরে উপজেলার পাড় গেন্ডারিয়া এলাকার কোলেস্টরের সামনের বুড়িগঙ্গা নদী থেকে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ুন কবীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুপুরে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিহুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশটি পাঠানোর কথা রয়েছে।
লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুবৃর্ত্তরা হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
