২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে লেগুনা-টেম্পোর সংঘর্ষে নিহত ১

সিলেটে লেগুনা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার শহরতলীর পারাইরচকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ফেঞ্চুগঞ্জ থেকে আসা লেগুনার সাথে বিপরীত দিকে আসা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ ঘটনা ছয় জন আহত হয়। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক জন মারা যান।আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানান যায়নি।”

এছাড়া আহতদের মধ্যে স্থানীয় এক সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।