২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের গলিত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের ক্ষত-বিক্ষত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 11:44 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে উপজেলার নুরুন্দি এলাকায় রাস্তার পাশের একটি নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী জানিয়েছেন।

নিহত রাজু (২৫) ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই কেরামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ক্ষত-বিক্ষত গলিত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেয়ে ময়না তদন্তের জন্য বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

পুলিশ কর্মকর্তা কেরামত বলেন, “লাশটিতে পঁচন ধরে গলে গেছে, হাতের চারটি আঙুল নেই এবং সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে দুবৃর্ত্তরা লাশটি এই নির্জন জায়গায় ফেলে যায়।