২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজার শহরে অপহরণের এক দিন পর এক শিশুকে চকরিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের এএসপি শরাফত হোসেন জানান, রোববার সকালে চকরিয়ার দিগরপানখালী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার আবরার মীর শোয়াই (০৪) কক্সবাজারের শহরের পাহাড়তলীর কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার ফজল করিমের ছেলে।

আটক বিপ্লব দাশ (২৩) ওই এলাকার পরিমল দাশের ছেলে।

এএসপি শরাফত বলেন, শনিবার রাতে বাড়ির সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে তার বাবার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। এ ব্যাপারে শিশুটির কক্সবাজার সদর থানায় একটি লিখিত অভিযোগ করার পর অভিযোগের কপিটি র‌্যাব কক্সবাজার ক্যাম্পে দেয় পুলিশ।

“পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার সকালে দিগরপানখালী এলাকায় পরিমল দাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।”

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা শরাফত।