২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ৪

অপহরণের নয় দিন পর দিনাজপুর সদর উপজেলা থেকে দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার সকালে উপজেলার উথরাইল গ্রাম থেকে তাদের উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত চার জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদেক আলী (৩৫) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে আলাউদ্দিন (২৫)।

আটককৃতরা হলেন- উথরাইল গ্রামের সামসুল হক, সাইফুর রহমান, নুর ইসলাম ও সহিদুল ইসলাম।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি দোলন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, উথরাইল গ্রামের মজিবরের বাড়িতে গত ২ জুলাই বেড়াতে আসেন সাদেক আলী ও আলাউদ্দিন। পরদিন মজিবরের বাড়ি থেকে জয়পুরহাট ফেরার পথে উথরাইল কালনাহার ডিপের কাছ থেকে তাদের অপহরণ করে এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

এ ঘটনা সাদেকের স্ত্রী শাহানারা বেগম র‌্যাব-১৩ কার্যালয়ে জানালে গোপন নজরদারির পর উথরাইল গ্রামে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।