সাভারে বাস চাপায় নারীর মৃত্যু
ঢাকার সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন।
রোববার আশুলিয়ার কুটুরিয়া এলাকার বিশমাইল-জিরাব সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শিরিন খাতুন (২৮) সাতক্ষীরার কালিগঞ্জ থানার খানজিয়া গ্রামের জহুর আলীর মেয়ে।
আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কুটুরিয়া বাসস্ট্যন্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শিরিন।
ওই সময় একটি বাস পিছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিরিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এসআই।
