২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল স্ট্যাম্প: পল্টন ও সাভারে আটক ২

রাজধানীর পল্টন ও সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 02:21 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কাজী তোফায়েল ও নাসির উদ্দিন। এরা আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান মনিরুল।

রোববার সকালে এক সংবাদ বিফিংয়ে তিনি বলেন, “দুজনের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করা হবে।”

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম ও মুনতাসিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।