২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মীয়-পরিজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

আত্মীয় ও পরিবারের লোকজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 08:38 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

শনিবার গণভবনে আত্মীয়দের নিয়ে ইফতার করেন তিনি।

ইফতারে নতুন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বেয়াই খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংসদ ইমরান আহমেদ, শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি প্রমুখ উপস্থিত ছিলেন।  

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।