২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে গ্রামীণফোন স্টার গ্রাহকদের বিশেষ অফার

গ্রামীণফোনের স্টার গ্রাহকরা রমজান মাসে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে ইফতার এবং ডিনার করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 11:13 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টার গ্রাহকরা একটি ইফতার ও ডিনার করলে আরেকটি ফ্রি পাবেন।

এ অফার ৩০ রমজান পর্যন্ত চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চট্টগ্রাম ছাড়াও ঢাকার কয়েকটি হোটেল-রেস্টুরেন্টে স্টার গ্রাহকরা এই সুবিধা পাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।