পঞ্চগড়ে ‘পরকীয়ার জেরে’ গৃহবধূকে হত্যা
পঞ্চগড়ের বোদায় পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার উপজেলার তরঙ্গীপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত মমতাজ বেগম (৩০) ওই এলাকার সফিকুল ইসলামের স্ত্রী এবং আব্দুল মান্নানের মেয়ে।
এ ঘটনার সফিকুল ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বোদা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ১৫ বছর আগে তরঙ্গীপাড়ার সফিকুলে সঙ্গে একই গ্রামের মমতাজের বিয়ে হয়। সম্প্রতি সফিকুল ওই গ্রামেরই এক নারী সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মমতাজকে মারধর করে সফিকুল।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মমতাজের মৃতদেহ উদ্ধার করে বলে জানান ওসি।
নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, “পরকীয়ায় বাঁধা দেয়ায় সফিকুল ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে হত্যা করেছে।”
