২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় ইমামের দণ্ড

রাজশাহীর তানোর উপজেলায় সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ছড়ানোর দায়ে এক ইমামকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

দণ্ডপ্রাপ্ত শাহিন আলম (২৮) উপজেলার পাচন্দ জামে মসজিদের ইমাম।

বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ভূঞার ভ্রাম্যমাণ আদালত শাহিনকে এ দণ্ড দেয়।

ওসি বলেন, কম্পিউটারের দোকানের মাধ্যমে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি বিভিন্ন মোবাইল ফোনে ছড়ানোর অভিযোগে বুধবার বিকালে উপজেলার মুন্ডুমালা বাজার থেকে শাহিন আলমকে আটক করা হয়।পরে থানায় আদালত বসানো হয়।

“সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।”