২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ায় প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপ পরিদর্শক সানোয়ার হোসেন।

নিহত রুবেল (২৬) ঠনঠনিয়া এলাকার আসাদুজ্জামানের ছেলে।তিনি বগুড়া সামছুন্নাহার ক্লিনিকের মালিক ডা. এমদাদুল হকের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।

এ ঘটনায় স্বপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এসআই সানোয়ার বলেন, সামছুন্নাহার ক্লিনিকের পেছনে রুবেলের সঙ্গে কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেলের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

“পরে স্থানীয়রা তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।”