২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 03:34 AM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বুধবার রাতে কক্সবাজার থেকে আসা সৌদিয়া পরিবহনের বাস থেকে নুর হাকিম (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন।

হাকিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আবদুস সালামের ছেলে।

ওসি মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে বাসে করে চট্টগ্রাম আসছিল হাকিম।