মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় মধ্য চারিগ্রাম গ্রামে নিজ বাড়িতে মজিবর রহমানের (৩৫) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ইনসান আলীর ছেলে।
মজিবরের ভাই শহিদুর রহমান জানান, সম্প্রতি সৌদি আরব থেকে মজিবর দেশে আসেন।
সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন তিনি।
অসাবধানতাবশতঃ মেইন সুইস বন্ধ না করে পাশের ঘরে বিদ্যুৎতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎতায়িত হয়ে মারা যান।
স্থানীয় চারিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজিদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
