২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত সচিব হলেন সিরাজুল হক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল হক খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Image
মো. সিরাজুল হক খান

মো. সিরাজুল হক খান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. আসাদুজ্জামান গত ১ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এরপর থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক সচিবের চলতি দায়িত্ব পালন করছিলেন।

১৯৫৯ সালের ডিসেম্বরে গোপালগঞ্জে জন্ম নেওয়া সিরাজুল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

সিরাজুলকে নিয়ে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদ পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।