২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

রাজধানীর জুরাইনে মালামাল বহন করা নিয়ে বাক বিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে এক রিকশা ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2015, 04:22 PM

Updated : 22 Aug 2022, 12:42 PM

বৃহস্পতিবার ভোরে আশরাফ করিম রোডে এ ঘটনায় জয়নাল আবেদীন (৬০) এলাকার একটি ভাড়াবাড়িতে থাকতো।

কদমতলী থানার ওসি মো. আব্দুস সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আলিমুল বাশার নিজের কিছু ইট পরিবহনের জন্য জয়নালকে বললে তিনি অপারগতা জানায়। এতে উত্তেজিত হয়ে ছুরি দিয়ে জয়নালকে কোপায় আলিমুল।

“জয়নালকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আলিমুলকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সোলায়মান বাদী হয়ে মামলা করেছেন।