২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ’ এর চেয়ার বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2015, 11:44 AM

Updated : 22 Aug 2022, 12:42 PM

গ্রুপের ৫৫টি সদস্য রাষ্ট্রের সবার সমর্থন নিয়ে তিনি এ পদে নির্বাচিত হন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন।

জাতিসংঘে কাজের সুবিধার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হল- আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা, ইস্টার্ন ও ওয়েস্টার্ন ইউরোপ।

এর মধ্যে এশিয়া-প্যাসিফিক গ্রুপেই সদস্য রাষ্ট্রের সংখ্যা সবচেয়ে বেশি।