২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

রোববার উপজেলার ঘন্ডেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ প্যাদা (৫৫) ওই গ্রামের আব্দুল রহমান প্যাদার ছেলে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে গরু দিয়ে ধান ক্ষেতে চাষ দিচ্ছিলেন আজিজ প্যাদা। এ সময় ক্ষেতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এক মাস আগে ঝড়ে বিদ্যুতের ওই তারটি ছিড়ে পড়ে। নিহতের পরিবার অভিযোগ  জানালেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার সরানোর ব্যবস্থা নেয়নি।

অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।