২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক উল্টে চায়ের দোকানে, নিহত ২

যশোর সদর উপজেলায় মাটিভরতি একটি ট্রাক উল্টে চায়ের দোকানের উপর পড়ে দুজন নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

শনিবার সকালে উপজেলার হাশিমপুরে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী।

নিহতরা হলেন, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ওয়াজিউল্লাহ ( ৫০) এবং হাশিমপুরের মতিয়ার রহমান (৬০)।

ওসি আক্কাস আলী বলেন, ওয়াজিউল্লাহ ও মতিয়ার রহমান সকালে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় মাটি বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে যাওয়ার সময় ওই দোকানের উপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।