শাহজালালে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৬০০ গ্রাম ওজনের ৩১টি সোনার বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক মোহাম্মদ দিদার (৪০) ঢাকার কেরানিগঞ্জের বাসিন্দা।
সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি ঢাকা আসেন বলে কাস্টমসের যুগ্ম কমিশনার এমএম সোহেল রহমান জানান।
তিনি বলেন, “বিমানবন্দরের গ্রিন সিগনাল পার হওয়ার সময় তার ব্যাগে বিশেষ কায়দার লুকানো অবস্থায় ৩১টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৩ কেজি ৬শ গ্রাম।”
এসব সোনার আনুমানিক বাজার মূল্য এক কোট ৬০ লাখ টাকা বলে জানান তিনি।
