মুক্তিযোদ্ধা-এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার
এতিম, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।
ইফতার অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম, বিভিন্ন এতিমখানা খানা থেকে আগত শিশু-কিশোর এবং বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্য ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সমাকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
