২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পেল ২১৭৯ কোটি টাকা

বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৫-১৬ অর্থবছরে দুই হাজার ১৭৮ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ইউজিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিশনের পূর্ণ কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

একই দিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৪-১৫ অর্থবছরের দুই হাজার ৫৩ কোটি ৫৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

এছাড়া ইউজিসির ২০১৫-১৬ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ২৪ কোটি এক লাখ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরের ২১ কোটি সাড়ে ২৩ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, পরিকল্পনা কমিশনের (আর্থ-সামাজিক অবকাঠামো) সদস্য হুমায়ুন খালিদ, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক মো. আবুল হাশেম, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা এবং অধ্যাপক দিল আফরোজা বেগম সভায় উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন-নবী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম গোলাম শাহী আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডীন এস এম ইমামুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর, ইউজিসির সচিব মো. খালেদ এবং ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মো. মিজানূর রহমানও সভায় উপস্থিত ছিলেন।