২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার দুপুরে গোবিন্দপুর এলাকার একটি বাড়ি থেকে ফরিদা বেগমের (২৫) মৃতদেহটি পাওয়া যায় বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মো. বাসির।

ফরিদা ময়মনসিংহের ধুবাওরা থানার ভাতুয়াকুড়ি গ্রামের আবু তালেবের মেয়ে। তিনি স্বামীকে নিয়ে গোবিন্দপুর এলাকার আক্কাস মৃধার বাড়িতে ভাড়া থাকতেন।

ফরিদা স্বামীর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই বাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদা ২৫/২৬ দিন আগে স্বামীকে নিয়ে আক্কাস মিয়ার বাড়িতে আসেন।মঙ্গলবার রাতে ঝগড়ার পর স্বামী তাকে ফেলে চলে যায়।

“বুধবার দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”