আবাসন-খাবার: প্রায় ৭ হাজার রিয়েল নিতে পারবেন হজ যাত্রীরা
বেসরকারি ব্যবস্থাপনায় যারা এবার হজ করতে যাবেন তারা বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য খরচের জন্য প্রত্যেকে ছয় হাজার ৮০০ সৌদি রিয়েল বা সমমূল্যের বাংলাদেশি টাকা সঙ্গে নিতে পারবেন।
এই অর্থ সৌদি আরবে নেওয়ার জন্য ব্যাংকগুলো যাতে সহায়তা করে সেজন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এক সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে।
তবে এই পরিমাণ অর্থ নিতে হলে হজ যাত্রীদের ‘মোয়াল্লেম ফি’ জমার প্রমাণ দেখাতে হবে।
