রাজবাড়ীতে ট্রাক্টর উল্টে ২ ব্যবসায়ী নিহত
রাজবাড়ী সদর উপজেলায় ট্রাক্টর উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার আফড়া এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার আমিরুল (৪০) ও আহাদুল (৩০)। এরা দুজনের গাছের চারা কেনা-বেচা করতেন।
রাজবাড়ী হাইওয়ে থানার এসআই আব্দুল মান্নান জানান, নানা ধরনের গাছের চারা নিয়ে ট্রাক্টরে করে মেহেরপুর থেকে ফরিদপুর যাচ্ছিলেন আমিরুল ও আহাদুল। আফড়া মোড় অতিক্রম করার সময় ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে দুজনই ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
