২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পাট কাটা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় ক্ষেতের পাট কাটা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 02:25 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

আটপাড়া থানার ওসি ফারুখ আহম্মদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় চারগাতীয়া ও মোগলহাটা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

পরে বুধবার সকালে একটি খাল থেকে মোগলহাটা গ্রামের ফরেজ আলীর (২৮) লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফারুখ জানান, ক্ষেতের পাট কাটা নিয়ে চারগাতীয়ার দুলাল মিয়া ও মোগলহাটার কাছু মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

“সংঘর্ষের পর থেকে ফরেজ নিখোঁজ ছিলেন। সকালে তার লাশ পাওয়া যায়। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।” 

আহতরাও মোগলহাটা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।