২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড সন্ত্রাস কমার দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসিড সন্ত্রাস কমে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় এডিস নিয়ন্ত্রণ কাউন্সিলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে ১ হাজার ১৮১টি মামলা বিচারাধীন রয়েছে। ২০০২ সালে ৪৯৬টি এডিস নিক্ষেপের ঘটনা ঘটলেও ২০১৫ সালে এ পর্যন্ত ঘটেছে মাত্র ১৮টি।

“তাই বলতে পারি জনগণের সচেতনার বৃদ্ধির কারণে এসিড সন্ত্রাস শূন্যের কাছাকাছি।”

গণমাধ্যমে আসা খবর অনুযায়ী গত মে মাসে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণ চেষ্টার মামলা করার পর এক গৃহবধূকে (৩০) এসিড মেরে ঝলসে দেয় দুর্বৃত্ত।

একই মাসে গোপালগঞ্জ সদর উপজেলায় এসিড সন্ত্রাসের শিকার হন এক কলেজছাত্রী। আর নরসিংদীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে যায় মা ও মেয়ে।

মন্ত্রী জানান, ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এসিড নিক্ষেপের ঘটনায় ১৩ জনকে মৃত্যুদণ্ড, ১১৬ জনকে যাবজ্জীবন ও ১৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

দেশে ২০ টন এসিডের চাহিদা রযেছে জানিয়ে তিনি বলেন, নব্বই শতাংশ বিভিন্ন ধরনের এডিস দেশে উৎপাদন হয় আর আমদানি করতে হয় দশ শতাংশ।

সভায় পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটের সম্বনয়ক ডা. সামন্ত লাল সেনসহ এডিস ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।