২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-মেয়েকে এসিডে ঝলসানোয় ৫ জনের যাবজ্জীবন

দুই মেয়েসহ মাকে এসিডে ঝলসে দেওয়ার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল -২ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তারা হলেন, দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (৩০), মানিক মিয়া (২২), রুক্কু মিয়া (২৫), জামাল হোসেন (৬০) ও বুরুজ আলী (৩৫)।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব বিরোধের জের ধরে দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হক ও তার পরিবারকে গ্রাম্য সালিশ করে দেশ ছাড়তে বলে জামাল হোসেন ও তার লোকজন। ওই সালিশের কয়েকদিন পর ২০০৭ সালের ১৯ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের বেড়া কেটে এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং দুই মেয়ে ইতি ও সাথীকে এসিড ছুড়ে ঝলসে দেয় আসামিরা।

এ ঘটনায় ২৬ মে শিউলী আক্তার বাদী হয়ে মামলা করেন।একই বছরের ১২ জুলাই পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে।