২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

পুকুরে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লা হল সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যান পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন শান্ত।

শাহরিয়ার ঢাকার ৫/৫ সিদ্ধেশরী রোডের বেল্লাল হোসেন সরকারের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে খান জাহান আলী হলের সামনে একটি মেসে থাকতেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, কয়েকজন সহপাঠী বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন শাহরিয়ার। গোসল শেষে সবাই উপরে উঠে আসলেও শাহরিয়ারকে না দেখে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং খোঁজা শুরু করে।

পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।