২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার দুপুরে উপজেলার তালুকদারের চর আদর্শ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাথী আক্তার (২০) ওই গ্রামের সুমন মুন্সীর স্ত্রী।

এ ঘটনায় সুমন ও তার মা ফরিদা বেগমকে আটক করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, দুই বছর আগে সাথীর সঙ্গে পারিবারিকভাবে সুমনের বিয়ে হয়। তাদের আট মাসের একটি মেয়ে আছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাথীকে নানাভাবে অত্যাচার করত সুমন ও তার মা।

ওসি বলেন, “এর জেরে শনিবার গভীর রাতে সাথীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।