২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুদিন পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত শরীফ হোসেন (১৫) শরীয়তপুরের নড়িয়ারে কেদারপুর গ্রামের মো. তোতা মিয়ার ছেলে এবং ঢাকার ধলপুর ইউছুফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তোতা মিয়া সপরিবার ঢাকার সায়দাবাদ এলাকার শহীদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

ওসি সরাফত বলেন, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে শরীফ। শুক্রবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। রোববার দুপুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধারে পর নারাযণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।