২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

রোববার উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন (১২) বালিয়াকান্দি উপজেলার রামদিয়া কাউনাইর গ্রামের মৃত আকেন মন্ডলের মেয়ে। রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে।

আছিয়ার খালাতো বোন প্রিসিলা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রামদিয়া থেকে পরিবারের অন্যদের সঙ্গে ইজিবাইকে করে রাজবাড়ীতে আসছিল আছিয়া। পথে অসাবধানতাবশত তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়।

“আহতবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।”

রাজবাড়ী থানার এসআই মো. সোলাইমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।