বরিশালে মামাকে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড
বরিশালের বাবুগঞ্জে জমির বিরোধে মামাকে হত্যার দায়ে পলাতক ভাগ্নেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক সাত বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
আসামি সম্রাট হাওলাদার (২৯) বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের ওফাজউদ্দিন হাওলাদারের ছেলে।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটি ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।
“ওই দোকান সরানোকে কেন্দ্র করে ২০০৮ সালের ৮ মে সকালে মামার সঙ্গে সম্রাটের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি মামাকে পিটিয়ে আহত করেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে মারা যান হাবিবুর।”
এ ঘটনার দুদিন পর বাবুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সরোয়ার মোল্লা। একই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম। ১৩ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয় বলে জানান পিপি গিয়াসউদ্দিন।
তিনি আরো বলেন, “আসামি পক্ষ এ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।”
