২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 08:59 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার বেলা ১টার দিকে উপজেলার মুসলিম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল (৫২) ওই এলাকার বাসিন্দা ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান খান বলেন, ১টার দিকে মুসলিম নগর ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন সোবহান মাতবরের বাড়ির সীমানা প্রাচীরের পাশে মাটি খনন করছিলেন জয়নাল।

এ সময় সীমানা প্রাচীরের একাংশ ধসে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জয়নালের লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।