২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা-এতিম-আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেমদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 08:40 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হলে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার শুরুর বেশ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন তিনি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।