২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নরসিংদীতে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 08:25 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

শুক্রবার দুপুরে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিঘর হাজি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (২৬) নরসিংদী শহরের গোড়াদিয়া এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, দুপুরে সাদ্দাম তার আরেক সঙ্গী নিয়ে মোটর রসাইকেলে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান।

তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই।